স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারের পর ব্রণ? ‘Purging’ নাকি ‘Breakout’?

নতুন কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার শুরু করার পর মুখে ছোট ছোট দানা বা ব্রণ দেখা দেওয়া—খুবই কমন এবং বিরক্তিকর একটি সমস্যা। আমরা অনেকেই তখন কনফিউজড হয়ে যাই, আসলে কি প্রোডাক্টটি কাজ করতে শুরু করেছে (যাকে আমরা ‘Purging’ বলি), নাকি এটি আমার ত্বকের ক্ষতি করছে (যা ‘Breakout’ নামে পরিচিত)?

এই দুটির মধ্যে পার্থক্য বোঝাটা খুব জরুরি, যাতে আপনি ভুল সময়ে প্রোডাক্টটি বন্ধ না করে দেন অথবা ক্ষতিকর প্রোডাক্টটি ব্যবহার চালিয়ে না যান। চলুন জেনে নিই পার্থক্যগুলো।

১. উপাদান বা ইনগ্রেডিয়েন্টস চেক করুন

Purging শুধুমাত্র সেইসব স্কিনকেয়ার প্রোডাক্টই করবে যেগুলোতে এক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে এবং যেগুলো আপনার স্কিনের cell turnover বা কোষ পরিবর্তনের গতি বাড়িয়ে দিয়ে কাজ করে। এটা কোন সমস্যা নয় বরং এটা সিম্পলি বোঝায় প্রোডাক্টটি কাজ করা শুরু করেছে। যদি আপনার ব্যবহার করা প্রোডাক্টে নিচের উপাদানগুলো থাকে, তবে এটি Purging হওয়ার সম্ভাবনা বেশি:

  • Retinoids: Retinol, Tretinoin, Adapalene ইত্যাদি।
  • Acids/Exfoliants: AHAs (Glycolic, Lactic acid), BHAs (Salicylic Acid)।
  • Vitamin C: বিশেষ করে হাই কনসেন্ট্রেশনের ক্ষেত্রে।

সতর্কতা: আপনি যদি সাধারণ কোনো ময়েশ্চারাইজার, ক্লিনজার বা সানস্ক্রিন ব্যবহার করার পর ব্রণ হতে দেখেন যেটায় ফর্মুলেশনে কোন ধরণের এক্টিভ ইনগ্রেডিয়েন্ট নেই, তবে ধরে নিতে হবে এটি Purging নয়, এটি Breakout। অর্থাৎ প্রোডাক্টটি আপনার স্যুট করছে না।

Purging 2 blog

২. স্থান কাল পাত্র (Location Matters)

  • Purging: সাধারণত আপনার মুখের সেই জায়গাগুলোতেই হয় যেখানে আগে থেকেই ব্রেকআউট বা ব্ল্যাকহেডস/হোয়াইটহেডস হওয়ার প্রবণতা ছিল। প্রোডাক্টটি মূলত ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লাগুলোকে দ্রুত উপরে ঠেলে বের করে দিচ্ছে।
  • Breakout: যদি দেখেন মুখের এমন জায়গায় ব্রণ হচ্ছে যেখানে আগে কখনোই হতো না (যেমন: গালে ব্রণ হতো না কিন্তু হঠাৎ ভর্তি হয়ে গেছে), তবে এটি Breakout।

৩. সময় এবং ধরন (Duration & Texture)

কিভাবে বুঝবেন কোনটা কী? নিচের চার্টটি খেয়াল করুন:

বৈশিষ্ট্য Skin Purging Breakout
কতদিন থাকে সাধারণ ব্রণের চেয়ে দ্রুত সেরে যায়। সহজে সারে না, একবার হলে একই ব্রণ ৮-১০ দিন বা তার বেশি সময় থাকে।
দেখতে কেমন ছোট ছোট দানা, হোয়াইটহেডস বা ‘ফ্লেশ-কালার’ বাম্পস। লাল, ব্যথাযুক্ত, বড় এবং Inflamed। পুঁজ হতে পারে।
স্থায়িত্ব সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে ত্বক ক্লিয়ার হয়ে যায়। সময় গড়ানোর সাথে সাথে ত্বকের অবস্থা আরও খারাপ হতে থাকে।

Purging 1 blog

আপনার এখন কী করা উচিত?

  • যদি Purging হয়: ভয় পাবেন না। এটি ভালো লক্ষণ যে প্রোডাক্টটি কাজ করছে। তবে ত্বকে জ্বালাপোড়া কমাতে প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে ২-৩ দিন ব্যবহার দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে ব্যবহারের ফ্রিকোয়েন্সি বাড়ান। ধৈর্য ধরলে ২ মাস পরেই সুফল পাবেন।
  • যদি Breakout হয়: অবিলম্বে প্রোডাক্টটি ব্যবহার করা বন্ধ করুন। ত্বককে সুস্থ করতে কয়েকদিন বেসিক রুটিন (জেন্টল ক্লিনজার ও ময়েশ্চারাইজার) মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *